যখন "শিখ" ও "শেখ" হবে এবং যখন "লিখ" এবং "লেখ" হবে : পোস্ট নম্বর: ১৬ ⚫ লেখক: আহসানুল ইরফান। লিখে (আমি লিখে), লিখিয়ে (আমাকে লিখিয়ে) লেখা, লেখানো। লিখতে, লিখাতে। লেখাতে≠লিখাতে। লিখাতে=তাকে লিখাতে হলে কী করতে হবে? লেখাতে=তাকে তুমি লেখাতে কিন্তু এখন আর লেখাও না। বিঃদ্রঃ লিখতে হবে-✔(লেখতে হবে-❌), কিন্তু, লেখার সময়-✔ (লিখার সময়-❌), লেখার জন্য-✔ (লিখার জন্য-❌), লেখা যেতে পারে-✔ (লিখা যেতে পারে-❌) লেখা আছে/রয়েছে-✔ (লিখা আছে/রয়েছে-❌), লেখা যেতে পারে-✔ (লিখা যেতে পারে-❌), লেখা দরকার-✔ (লিখা দরকার-❌), কিন্তু, আমি লিখি-✔ (আমি লেখি-❌), লিখতে হয়েছিল-✔ (লেখতে হয়েছিল-❌), এটা লেখাই উত্তম-✔ (এটা লিখাই উত্তম-❌) (আমি/আমরা) লিখতাম, লিখেছিলাম, লিখছিলাম, লিখলাম, লিখেছি, লিখছি, লিখি, লিখব; লেখাতাম (তকে 'লেখাতাম', আমি 'লিখতাম'), লিখিয়েছিলাম(তাকে 'লিখিয়েছিলাম', আমি 'লিখেছিলাম'), লেখাচ্ছিলাম, লেখালাম, লিখিয়েছি(তাকে 'লিখিয়েছি', আমি 'লিখেছি'), লেখাচ্ছি, লেখাই, লেখাব। (তুমি/তোমরা) লিখতে, লিখেছিলে, লিখছিলে, লিখলে, লিখেছ, লিখছ, ...