সঠিক ও বেঠিক শব্দ ও বাক্য :

সঠিক ও বেঠিক শব্দ ও বাক্য : 

পোস্ট নম্বর: ২৩

⚫ লেখক: আহসানুল ইরফান 

◼️001

পক্ষাণুপঙ্খভাবে ❌

পঙ্খানুপঙ্খভাবে ❌

পঙ্খানুপঙ্খানুভাবে ❌

পঙ্খানুপুঙ্খভাবে ❌

পুঙ্খানুপুঙ্খভাবে ✔️

[] পুঙ্খানুপুঙ্খ = তন্ন-তন্ন, সূক্ষ্মতিসূক্ষ্ম।

◼️002

মানুষ্য ❌
মনুষ্য  ✔️

◼️003

ক্ষুধার্থ  ❌
ক্ষুদার্ত  ❌
ক্ষুদার্থ  ❌
ক্ষুধার্ত  ✔️

◼️004

নির্ণায়ন ❌
নির্ণয়ন ✔️

◼️005

চিল্লায়ে ❌
চেঁচিয়ে ✔️
চিৎকার করে ✔️

◼️006

সঠিক ব্যাঠিক ❌
সঠিক বেঠিক ✔️ (বেঠিকের উচ্চারণ "ব্যেঠিক"।)

◼️007

নিজের ধর্মী ও বিধর্মী (এমনটা বলা হয় না।)
স্বধর্মী ও বিধর্মী ✔️

◼️008

আশা-অনাশা ❌ 
আশা-অনিচ্ছা ✔️

◼️009

কষ্টবোধ, সংকোচবোধ, অন্যায়বোধ…✔️

সংকোচজনক, লোভজনক, আনন্দজনক…..✔️

মঙ্গলকর ও অমঙ্গলকর ❌
মঙ্গলজনক ও অমঙ্গলজনক ✔️

সমস্যাকর ❌
সমস্যাজনক ✔️

অতিরঞ্জনমূলক, শিক্ষামূলক, চিন্তামূলক…..✔️

[] সূচক = ১. জ্ঞাপক, প্রকাশক (বিস্ময়সূচক)। ২. সূচনাকারী। ৩. কথক। বি. নির্দেশক, index (উন্নয়নের সূচক) ।, বিণ. 1 সূচনাকারী; 2 বোধক, প্রকাশক, জ্ঞাপক (ঘৃণাসূচক, ভয়সূচক)। ☐ বি. 1 index (পরি.); 2 (বিরল) গুপ্তচর। [সং. √ সূচ্ + ণিচ্ + অক]। স্ত্রী. সূচিকা।

[] বোধক = ১ জ্ঞাপক (অৰ্থবোধক)। ২ চেতনাদানকারী; জ্ঞানদানকারী। ৩ সান্তনাদাতা। স্ত্রী. বোধিকা/বোধিকা/।

◼️010

দেই ❌ দিই ✔️ 

আমি তার থেকে এ জিনিস নেই। ❌
আমি তার থেকে এ জিনিস নিই। ✔️

◼️011

তো ❌ 
তাই ✔️

তো এ কারণে আমি গিয়েছিলাম। ❌
তাই এ কারণে আমি গিয়েছিলাম। ✔️

◼️ 012

পারতিস ❌ 
পারতি ✔️

◼️013

কিপটা ❌ 
কৃপণ ✔️

◼️014

আলা ❌ ওয়ালা ✔️

রিকশাআলা ❌
রিকশাওয়ালা ✔️

ট্যাকলা ❌
টাকওয়ালা ✔️
টাকলু ✔️ (informal) 

◼️015

ম্যাটা রং ❌ 
মাটি রং ✔️
গাঢ় বাদামি রং। ✔️ (খয়েরি রং, তামাটে রং, বাদামি রং এ সকল শব্দ ✔️)

◼️016

মানসতা ❌ 
মানসিকতা ✔️

◼️017

সাথ ❌ সাত ✔️

সাথমাথা ❌
সাতমাথা ✔️ 

◼️018

মাফ ❌ 
ক্ষমা ✔️

◼️019

ছোল ❌ 
বাচ্চা ✔️

◼️020

ধাদা ❌
ধাঁধা ✔️

◼️021

শ্রেষ্ট ❌ 
শ্রেষ্ঠ ✔️

◼️022

 সত্ত্বেও ≠ শর্তেও

সত্ত্বেও = কোনো কিছু হলেও বা ঘটলেও (তৎসত্ত্বেও)।
শর্ত = চুক্তির নিয়ম বা ধারা।

◼️023

সুন্দর্য ❌
সৌহার্দ্য ✔️

◼️024

নতুবা (তেমন ভালো নয়।)
নয়তো (উত্তম।)

◼️025 

পেক্ষাপট ❌
প্রেক্ষাপট ✔️

◼️026

কালা জাদু ❌
কালো জাদু ✔️ 

◼️027

পাগলামো ❌
পাগলামি ✔️ 

◼️028

ওমকের ❌ 
অমকের ❌ 
অমোকের ❌
অমুকের ✔️ 

◼️029 

ভালোভাবে গেঁতে গেছে। ❌
ভালোভাবে গেঁথে গেছে। ✔️

[] গাঁতা = ১. বিনা পারিশ্রমিকে বিপন্ন কৃষকের কাজে সাহায্য করার রীতি। ২ দলবদ্ধভাবে কাজ।, বি. গ্রামের কোনো নিঃস্ব বা বিপন্ন কৃষকের কাজ অন্য কৃষকদের দ্বারা দলবদ্ধভাবে ও বিনা পারিশ্রমিকে করার রীতি [গাঁতি1 দ্র]।

[] গাতা = যে গান করে, গায়ক।, (-তৃ) বিণ. বি. গায়ক (উদ্গাতা)। [সং. √গৈ + তৃ]। স্ত্রী. গাত্রী।

[] গাথা = ১ কবিতা, শ্লোক; গান। ২ এক প্রকার গীতিকবিতা, balad); পালাগান। ৩ বৰ্ণনা; গুণকথন (যশোগাথা)।, বি. 1 গেয় শ্লোক; 2 দেবতা অথবা কীর্তিমান নৃপতি ইত্যাদির প্রশংসামূলক গান ; 3 কাহিনিমূলক কবিতা, শ্লোক, গীতিকবিতাবিশেষ,ballad; 4 মঙ্গলকাব্যের পালাগান; 5 বর্ণনা (গুণগাথা) [সং. √গৈ + থ + আ]।

[] গাঁথা = গলগ্ৰহ হওয়া, অনভিপ্রেতি বোঝা হওয়া।, ক্রিবি. ১ সুশৃঙ্খলভাবে বিন্যস্ত করা (মালা গাঁথা)। ২। চিরজাগরুক থাকা (মনে গাঁথা)। ৩ বিদ্ধ করা (বড়শিতে মাছ গাঁথা)। ৪ সংলগ্ন করা (চিঠির সঙ্গে গেঁথে দেওয়া)।, ক্রি. 1 পরপর স্হাপনপূর্বক রচনা বা নির্মাণ করা (ফুল দিয়ে মালা গাঁথা, ইট দিয়ে বাড়ি গাঁথা, ভিত গাঁথা); 2 দৃঢ়সংলগ্ন থাকা, চিরদিন অটুট বা জাগরূক থাকা (কথাটা মনে গেঁথে গেছে) ; 3 আবদ্ধ বা যুক্ত করা (বঁড়শিতে মাছ গাঁথা)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [বাং. √গাঁথ্ (সং. √গ্রন্হ্) + আ]।

◼️030

জীবিতকাল (এটনটা বলা হয় না।)
জীবদ্দশা ✔️
জীবনকাল ✔️

[] জীবদ্দশা = জীবনকাল, জীবিত অবস্থা, আয়ুষ্কাল।, বি. জীবনকাল, যে পর্যন্ত প্রাণ থাকে (তাঁর জীবদ্দশাতেই রাজ্যের পতন শুরু হয়)। [সং. জীবত্ + দশা]।

◼️031

কারা কারা দাওনি। ❌
কারা কারা দেওনি। ❌
কে কে দাওনি। ✔️
কে কে দেয়নি। ✔️
কারা দেয়নি। ✔️

◼️032

নংপুংশক ❌
নপুংশক ✔️ (উচ্চারণ ন'পুংশক)

◼️033

কাজসাজি ❌
কারসাজি = চালাকি, ছলচাতুরী, কূটকৌশল; প্রবঞ্চনা। ✔️
কার্যকালাপ ❌
কার্যকলাপ ✔️

◼️034

ফেরেশতা ❌
ফিরিশতা ✔️ 

◼️035

শিরক ❌
শিরক্ ✔️

◼️036

অবদি ❌
অবধি ✔️ 

[] অবধি = 1 থেকে, হতে (জন্মাবধি, সেই অবধি, 'জনম অবধি হাম': বিদ্যা.); 2 পর্যন্ত (আজ অবধি, মৃত্যু অবধি)। ☐ বি. সীমা; অন্ত, অবসান (দুঃখের অবধি রইল না)। [সং. অব + √ ধা + ই]। ̃ বাধিত বিণ. (আইনে) মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার দোষে দুষ্ট, barred by limitation (স. প.)।

◼️037

জাতিগোষ্টি ❌
জাতিগোষ্ঠী ✔️

◼️038

সৃষ্টি-এর উচ্চারণ সৃশ্‌টি।

◼️039

উপকার ও অপকার ✔️

উপকারী ও অপকারী ✔️

◼️040

শিখেক ❌
শিখ ✔️

◼️041

সে চাবে ❌
সে চাইবে ✔️

◼️042

তিনি করতে পান না। ❌
তিনি করতে পারেন না। ✔️

◼️ 043

বিজ্ঞানিক আলোচনা ❌ 
বৈজ্ঞানিক আলোচনা ✔️ (Scientific discussion)

সমাজবিজ্ঞানিক আলোচনা ❌ 
সমাজবৈজ্ঞানিক আলোচনা ✔️

◼️ 044

যাই হোক (ভালো শোনায় না।)

যা হওয়ার হোক (উত্তম শোনায়।)

যেটাই হোক (উত্তম শোনায়।)

◼️ 045

আমি বেড়াতে এসেছি (ভালো শোনায় না।)

আমি ঘুরতে এসেছি (উত্তম শোনায়।)

#সঠিক_শব্দ #সঠিক_ও_বেঠিক_শব্দ #সঠিক_বাংলা #শুদ্ধ_বাংলা #আহসানুল_ইরফান

Comments

Popular posts from this blog

বোধক বনাম সূচক বনাম মূলক বনাম দায়ক বনাম জনক :