যখন "শিখ" ও "শেখ" হবে এবং যখন "লিখ" এবং "লেখ" হবে :
যখন "শিখ" ও "শেখ" হবে এবং যখন "লিখ" এবং "লেখ" হবে :
পোস্ট নম্বর: ১৬
⚫ লেখক: আহসানুল ইরফান।
লিখে (আমি লিখে), লিখিয়ে (আমাকে লিখিয়ে)
লেখা, লেখানো।
লিখতে, লিখাতে।
লেখাতে≠লিখাতে।
লিখাতে=তাকে লিখাতে হলে কী করতে হবে?
লেখাতে=তাকে তুমি লেখাতে কিন্তু এখন আর লেখাও না।
বিঃদ্রঃ লিখতে হবে-✔(লেখতে হবে-❌), কিন্তু, লেখার সময়-✔ (লিখার সময়-❌), লেখার জন্য-✔ (লিখার জন্য-❌), লেখা যেতে পারে-✔ (লিখা যেতে পারে-❌)
লেখা আছে/রয়েছে-✔ (লিখা আছে/রয়েছে-❌), লেখা যেতে পারে-✔ (লিখা যেতে পারে-❌), লেখা দরকার-✔ (লিখা দরকার-❌), কিন্তু, আমি লিখি-✔ (আমি লেখি-❌), লিখতে হয়েছিল-✔ (লেখতে হয়েছিল-❌), এটা লেখাই উত্তম-✔ (এটা লিখাই উত্তম-❌)
(আমি/আমরা) লিখতাম, লিখেছিলাম, লিখছিলাম, লিখলাম, লিখেছি, লিখছি, লিখি, লিখব; লেখাতাম (তকে 'লেখাতাম', আমি 'লিখতাম'), লিখিয়েছিলাম(তাকে 'লিখিয়েছিলাম', আমি 'লিখেছিলাম'), লেখাচ্ছিলাম, লেখালাম, লিখিয়েছি(তাকে 'লিখিয়েছি', আমি 'লিখেছি'), লেখাচ্ছি, লেখাই, লেখাব।
(তুমি/তোমরা) লিখতে, লিখেছিলে, লিখছিলে, লিখলে, লিখেছ, লিখছ, লেখো(তুমি প্রত্যেকদিন লেখো), লিখাে(তুমি লিখো হ্যাঁ), লিখবে; লেখাতে, লিখিয়েছিলে, লেখাচ্ছিলে, লেখালে, লিখিয়েছ(তাকে 'লিখিয়েছ', তুমি 'লিখেছ'), লেখাচ্ছ, লেখাও, লিখিয়াে(তাকে লিখিয়ো হ্যাঁ), লেখাবে(তাকে লেখাবে)
(তুই) লিখতি (স), লিখেছিলি, লিখছিলি, লিখলি, লিখেছিস, লিখছিস, লিখিস, লিখবি, লেখ(ল্যাখ্); লেখাতি, লিখিয়েছিলি, লেখাচ্ছিলি, লেখালি, লিখিয়েছিস, লেখাচ্ছিস, লেখাস(তাকে 'লেখাস', তুই 'লিখিস'), লেখাবি(তাকে 'লেখাবি', তুই 'লিখবি', লেখা(তাকে 'লেখা', তুই 'লেখ'(ল্যাখ্))
(সে/তারা) লিখত, লিখেছিল, লিখছিল, লিখল, লিখেছে, লিখছে, লেখে, লিখবে, লিখুক; লেখাত, লিখিয়েছিল, লেখাচ্ছিল, লেখাল, লিখিয়েছে(তাকে 'লিখিয়েছে', সে লিখেছে), লেখাচ্ছে, লেখায়, লেখাবে, লেখাক(ইরফান: জানো সে তাকে লিখায়। বাবুল: লেখাক(লেখাতে দাও))
(আপনি/তিনি) লিখতেন, লিখেছিলেন, লিখছিলেন, লিখলেন, লিখেছেন, লিখছেন, লেখেন(আপনি প্রত্যেকদিনই এটা লেখেন/ আপনি দয়া করে এটা লেখেন), (লিখেন-❌ আপনি লিখেন কিন্তু।❌, আপনি লিখবেন কিন্তু।✔, আপনি এটা লিখেন।❌ আপনি এটা লেখেন।✔), লিখবেন, লিখুন-❌; লেখাতেন, লিখিয়েছিলেন, লেখাচ্ছিলেন, লেখালেন, লিখিয়েছেন, লেখাচ্ছেন, লেখান, লেখাবেন।
বিঃদ্রঃ যেখানে যেখানে "খ" এর সাথে আ-কার আছে সে সব জায়গাগুলো "ব্যতীত" বাকি জাইগাতেই "লিখ" হয়েছে এবং "লেখো"(সাধারণত বর্তামান), "লেখ" ও "লেখে"-তে "লিখ" হয়নি৷ (লেখো≠লিখো, লেখো=তুমি প্রত্যেকদিন লেখো, লিখাে=তুমি লিখো হ্যাঁ)
লেখো≠লিখো।
লেখো=তুমি প্রত্যেকদিন লেখো।
লিখাে=তুমি লিখো হ্যাঁ।
লিখেন কিন্তু।❌
লিখবেন কিন্তু/লিখবেন কিন্তু হ্যাঁ/লিখবেন হ্যাঁ।✔
আপনি লিখেন কিন্তু।❌
আপনি লিখবেন কিন্তু/আপনি লিখবেন হ্যাঁ।✔
আপনি লিখিয়েন।❌
আপনি লিখবেন কিন্তু/আপনি লিখবেন হ্যাঁ।✔
____________________________________________
শিখ্ ধাতু :
শিখে (আমি শিখে), শিখিয়ে (তাকে শিখিয়ে)
শেখা, শেখানো।
শিখতে, শিখাতে।
শিখতে≠শেখাতে।
শিখাতে=শিখাতে হলে কী করতে হবে?
শেখাতে=তুমি তাদের শেখাতে কিন্তু এখন আর শেখাও না।
বিঃদ্রঃ শিখতে হবে-✔(শেখতে হবে-❌), কিন্তু, শেখার সময়-✔ (শিখার সময়-❌), শেখার জন্য-✔ (শিখার জন্য-❌), শেখা যেতে পারে-✔ (শিখা যেতে পারে-❌) শেখা হয়েছে-✔ (শিখা হয়েছে-❌), শেখা যেতে পারে-✔ (শিখা যেতে পারে-❌), শেখা দরকার-✔ (শিখা দরকার-❌), কিন্তু, আমি শিখি-✔ (আমি শেখি-❌), শিখতে হয়েছিল-✔ (শেখতে হয়েছিল-❌), এটা শেখাই উত্তম-✔ (এটা শিখাই উত্তম-❌)
(আমি/আমরা) শিখতাম, শিখেছিলাম, শিখছিলাম, শিখলাম, শিখেছি, শিখছি, শিখি, শিখব; শেখাতাম, শিখিয়েছিলাম, শেখাচ্ছিলাম, শেখালাম, শিখিয়েছি, শেখাচ্ছি, শেখাই, শেখাব।
(তুমি/তোমরা) শিখতে, শিখেছিলে, শিখছিলে, শিখলে, শিখেছ, শিখছ, শেখো(তুমি প্রত্যেকদিন শেখো), শিখাে(তুমি শিখো হ্যাঁ), শিখবে; শেখাতে, শিখিয়েছিলে, শেখাচ্ছিলে, শেখালে, শিখিয়েছ, শেখাচ্ছ, শেখাও, শিখিয়াে(তাকে 'শিখিয়ো, তুমি 'শিখো'), শেখাবে।
(তুই) শিখতি (স), শিখেছিলি, শিখছিলি, শিখলি, শিখেছিস, শিখছিস, শিখিস, শিখবি, শেখ; শেখাতি, শিখিয়েছিলি, শেখাচ্ছিলি, শেখালি, শিখিয়েছিস, শেখাচ্ছিস, শেখাস, শেখাবি, শেখা(তাকে শেখা)
(সে/তারা) শিখত, শিখেছিল, শিখছিল, শিখল, শিখেছে, শিখছে, শেখে, শিখবে, শিখুক; শেখাত, শিখিয়েছিল, শেখাচ্ছিল, শেখাল, শিখিয়েছে, শেখাচ্ছে, শেখায়, শেখাবে, শেখাক।
(আপনি/তিনি) শিখতেন, শিখেছিলেন, শিখছিলেন, শিখলেন, শিখেছেন, শিখছেন, শেখেন(আপনি প্রত্যেকদিনই এটা শেখেন), (শিখেন-❌ শিখুন/আপনি শিখবেন কিন্তু/আপনি শিখবেন হ্যাঁ।✔), শিখবেন, শিখুন; শেখাতেন, শিখিয়েছিলেন, শেখাচ্ছিলেন, শেখালেন, শিখিয়েছেন, শেখাচ্ছেন, শেখান, শেখাবেন।
বিঃদ্রঃ যেখানে যেখানে "খ" এর সাথে আ-কার আছে সে সব জায়গাগুলো "ব্যতীত" বাকি জাইগাতেই "শিখ" হয়েছে এবং "শেখো"(সাধারণত বর্তমান), "শেখ" ও "শেখে"-তে "শিখ" হয়নি৷ (শেখো≠শিখো, শেখো=তুমি প্রত্যেকদিন শেখো, শিখাে=তুমি লিখো হ্যাঁ)
শিখো≠শেখো।
শেখো=তুমি প্রত্যেকদিন শেখো।
শিখাে=তুমি শিখো হ্যাঁ।
শেখেন=আপনি প্রত্যেকদিনই এটা শেখেন।
শিখুন=আপনি দয়া করে এটা শিখুন।
শিখেন কিন্তু।❌
আপনি শিখবেন কিন্ত/আপনি শিখবেন হ্যাঁ।✔
আপনি শিখিয়েন।❌
আপনি শেখাবেন কিন্তু/আপনি শেখাবেন হ্যাঁ।✔
#লিখ #লেখ #শিখ #শেখ
Comments
Post a Comment