ক্রিয়াপদের তালগোল
ক্রিয়াপদের তালগোল : ("ক্রিয়াপদের রূপ" নামে একটি পোস্ট আছে সেখানে সবকিছুই তুলে ধরা হয়েছে)
⚫ লেখক: আহসানুল ইরফান
পোস্ট নম্বর: ১৮
কিনা-❌ কেনা-✔, ঢুকানো-❌ ঢোকানো-✔, বুঝানো-❌ বোঝানো-✔, শুনানো-❌ শোনানো-✔, শুন-❌ শোন-✔, শুনাবি-❌ শোনাবি-✔, শুয়ানো-❌ শোয়ানো-✔, শুব-❌ শোব-✔, শুবে-❌ শোবে-✔, শুন-❌ শোন-✔, ঘুমাচ্ছে-❌ ঘুমোচ্ছে-✔, ঘুমাবে-❌ ঘুমোবে-✔.....
আঁকতে≠আঁকাতে
আঁকতে=আমি নিজে আঁকতে কী করতে হবে?
আঁকাতে=তাকে আমি এ ছবি আঁকাতে কী করতে হবে?
আপনি দয়া করে আঁকেন।❌ (আপনি প্রত্যেকদিন 'আঁকেন'✔)
আপনি দয়া করে আঁকুন।✔
আপনি এঁকেন কিন্তু।❌ আপনি এঁকে রেখেন কিন্তু।✔
আপনি তাকে আঁকিয়েন।❌ আপনি তাকে আঁকাবেন কিন্তু।✔
__________________________________
ওঠাতে≠উঠাতে।
উঠাতে=তাকে উঠাতে হলে।
ওঠাতে=তুমি আগে তাদের আকাশে ওঠাতে কিন্তু এখন আর ওঠাও না।
"উঠেন" কখনো হয় না বরং উঠুন হয়৷
ওঠেন=আপনি প্রত্যেকদিন ওঠেন৷
উঠুন=আপনি দয়া করে উঠুন।
আপনি উঠেন কিন্তু। ❌
আপনি উঠবেন কিন্তু।✔
আপনি তাকে উঠিয়েন।❌
আপনি তাকে উঠাবেন কিন্তু।✔
__________________________________
ওঠো≠উঠো।
ওঠো=তুমি প্রত্যেকদিন ঘুম থেকে ওঠো।
উঠো=তুমি দয়া করে উঠো।
ওঠে≠উঠে।
ওঠে=সে প্রত্যেকদিন ঘুম থেকে ওঠে।
উঠে=ঘুম থেকে উঠে দাঁড়ায়।
__________________________________
এগোতে=এগোতে হলে/তুমি এগোতে।
__________________________________
উড়াতে≠ওড়াতে।
উড়াতে=উড়াতে হলে।
ওড়াতে=তুমি আগে ঘুড়ি ওড়াতে।
"উড়েন" কখনো হয় না বরং উড়ুন হয়।
ওড়েন=আপনি প্রত্যেকদিন ওড়েন৷
উড়ুন=আপনি দয়া করে উড়ুন।
আপনি উড়েন কিন্তু।❌
আপনি উড়বেন কিন্তু।✔
আপনি তাকে উড়িয়েন।❌
আপনি তাকে উড়াবেন কিন্তু।✔
ওড়ো≠উড়ো।
ওড়ো=তুমি প্রত্যেকদিন ওড়ো।
উড়ো=তুমি দয়া করে উড়ো।
ওড়ে≠উড়ে।
ওড়ে=সে প্রত্যেকদিন আকাশে ওড়ে।
উড়ে=সে উড়ে যায়।
__________________________________
গুছাতে≠গোছাতে।
গুছাতে=গুছাতে হলে কী করতে হবে?
গোছাতে=তুমি আগে গোছাতে কিন্তু এখন আর গোছাও না।
আপনি এগোন কিন্তু।❌
আপনি এগিয়ে যাবেন হ্যাঁ।✔
তুমি এগোয়ো।❌
তুমি এগিয়ে যেয়ো।✔
আপনি তাকে এগোয়েন কিন্তু।❌
আপনি তাকে এগিয়ে নিয়ে যাবেন কিন্তু।✔
__________________________________
আপনি দয়া করে এটা করেন।❌
আপনি দয়া করে এটি করুন।✔
এ কাজ কোরেন।❌
এ কাজ করবেন কিন্তু।/এ কাজ করে রেখেন✔
এ কাজ তাকে করিয়েন।❌
এ কাজ তাকে করাবেন হ্যাঁ/তাকে করাবেন কিন্তু।✔
করো≠কোরো।
করাে=তুমি প্রত্যেকদিন করো।
কোরাে=তুমি দয়া করে কোরো
__________________________________
গিলাতে≠গেলাতে।
গিলাতে=তাকে গিলাতে হলে কী করতে হবে?
গেলাতে=তাকে তুমি গেলাতে কিন্তু এখন আর গেলাও না।
__________________________________
আপনি দয়া করে কাটেন।❌
আপনি দয়া করে কাটুন।✔
আপনি কাটেন কিন্তু হ্যাঁ।❌
আপনি কাটবেন কিন্তু।✔
আপনি তাকে কাটিয়েন।❌
আপনি তাকে কাটাবেন কিন্তু।✔
__________________________________
আপনি খেয়েন।❌
আপনি খাবেন কিন্তু।✔
আপনি তাকে খাইয়েন।❌
আপনি তাকে খাওয়াবেন কিন্তু।✔
আপনি গাইয়েন/গেয়েন।❌
আপনি গান গাবেন কিন্তু/আপনি গাবেন হ্যাঁ।✔
আপনি তাকে গাইয়েন।❌
আপনি গাওয়াবেন হ্যাঁ/আপনি তাকে গাওয়াবেন কিন্তু।✔
__________________________________
গিলাতে≠গেলাতে।
গিলাতে=তাকে গিলাতে হলে কী করতে হবে?
গেলাতে=তাকে তুমি গেলাতে কিন্তু এখন আর গেলাও না।
গিলো≠গেলো।
গেলো=তুমি প্রত্যেকদিন গেলো।
গিলো=তুমি দয়া করে গিলো।
আপনি গিলেন কিন্তু।❌
আপনি গিলবেন কিন্তু।✔
আপনি তাকে গিলিয়েন।❌
আপনি তাকে গেলাবেন কিন্তু।✔
"গিলেন" কখনো হয় না বরং গিলুন হয়।
গেলেন=আপনি প্রত্যেকদিন গেলেন৷
গিলুন=আপনি দয়া করে গিলুন।
__________________________________
গুছাতে≠গোছাতে।
গুছাতে=গুছাতে হলে কী করতে হবে?
গোছাতে=তুমি আগে গোছাতে কিন্তু এখন আর গোছাও না।
আপনি তাকে দিয়ে গোছায়েন।❌
আপনি তাকে দিয়ে গোছাবেন কিন্তু।/আপনি তাকে দিয়ে গোছাবেন হ্যাঁ।✔
___________________________________
মোছো≠মুছো।
মোছো=তুমি প্রত্যেকদিনই মোছো।
মুছো=তুমি দয়া করে মুছো।
"মুছেন" কখনো হয় না বরং মুছুন হয়।
মোছেন=আপনি প্রত্যেকদিন মোছেন৷
মুছুন=আপনি দয়া করে উড়ুন।
মুছেন কিন্তু।❌
মুছবেন কিন্তু/মুছবেন হ্যাঁ।✔
মুছায়েন/মুছিয়েন/মোছায়েন/মোছিয়েন❌
মোছাবেন কিন্তু/মোছাবেন হ্যাঁ।✔
("ক্রিয়াপদের রুপ" নামে একটি পোস্ট আছে সেখানে সবকিছুই তুলে ধরা হয়েছে)
Comments
Post a Comment