"মানুষ" শব্দটির আগে কোনো বিশেষণ যোগ না করে মানুষ শব্দটিকে সাধারণত দুভাবে ব্যবহার করা যেতে পারে :

"মানুষ" শব্দটির আগে কোনো বিশেষণ যোগ না করে মানুষ শব্দটিকে সাধারণত দুভাবে ব্যবহার করা যেতে পারে :

পোস্ট নম্বর: ১৯

⚫ লেখক: আহসানুল ইরফান (আমার নিজস্ব চিন্তা।)

১. শুধু চল্লিশ বছরের ঊর্ধ্ব-বয়সী পুরুষদের ক্ষেত্রে। যেমন: এ মানুষটা কতটা খারাপ৷ (এখানে মানুষ চিল্লিশ বছরের ঊর্ধ্ব-বয়সী কোনো পুরুষ কারণ একজন নারীকে অথবা একটি ছোট ছেলে বা মেয়েকে এমনটা কখনো বলা হয় না যদিও তারাও মানুষ, একজন নারীকে বললে বলা হতো "এ মহিলাটা কতটা খারাপ।" আবার যেমন: আমি এ মানুষের সাথে কখনো দেখা করিনি।
(এ ক্ষেত্রে "মানুষ" না লিখে "লোক" লেখা উত্তম।)

২. যেকোনো বয়সের নারী পুরুষদের ক্ষেত্রে। যেমন:
▪ এক ছেকে এক বৃদ্ধ গায়িকাকে দেখে বলল, "আপনি আমার একজন প্রিয় মানুষ।" (এখানে মানুষ একজন বৃদ্ধ নারী।)
▪ এক কিশোর তার সমবয়সি এক মেয়ে সম্পর্কে বলল, "সে আমার মনের মানুষ।" (এখানে মানুষ একজন কিশোরী।)  
▪ আমাদের মাঝে একটি ছোট্ট মানুষ বসে আছে, এ মানুষটি আর কেউ নয় আমার ছেলে রহিম যার বয়স কেবল এক বছর৷ (এখানে প্রথম অংশে বিশেষণ "ছোট্ট" মানুষ শব্দটির আগে ব্যবহার করা হলেও পরের অংশে "ছোট্ট" শব্দটি ব্যবহার করা হয়নি, আর এখানে "এ মানুষটি" দ্বারা এক বছরের বাচ্চাকে বোঝানো হচ্ছে।
▪ আমারা সবাই বাংলাদেশের মানুষ। (এখানে মানুষ নারীরা পুরুষরা সবাই।)
▪ আমি একজন মানুষ কিন্তু তুমি একটা ছাগল। (এখানে মানুষ একজন নারী অথবা একজন পুরুষ, যে বলেছে তার ওপর নির্ভর করছে যে সে নারী না কি পুরুষ।)

জাত, মানুষের সমষ্টি এবং শ্রদ্ধা বা গুরুত্ব দিয়ে বলার সময় মানুষ শব্দটি যেকোনো বয়সের নারী পুরুষ উভয়ের জন্যই ব্যবহার করা যাতে পারে। কিন্তু এছাড়া মানুষ শব্দটি চল্লিশ বছরের ঊর্ধ্ব-বয়সী পুরুষদের ক্ষেত্রে ব্যবহৃত হয় সেক্ষেত্রে মানুষ শব্দটি ব্যবহার না করে লোক ব্যবহার করাই উত্তম।

Comments

Popular posts from this blog

বোধক বনাম সূচক বনাম মূলক বনাম দায়ক বনাম জনক :