বাস্তবেও বনাম বাস্তবেই :
বাস্তবেও বনাম বাস্তবেই :
পোস্ট নম্বর: ২৮
⚫ লেখক: আহসানুল ইরফান
বাস্তব (বিশেষণ)
বাস্তবতা (বিশেষ্য)
বাস্তবেই: সত্যিই, কাল্পনিক নয়।
"বাস্তবেও" বলতে বোঝানো হয় "বাস্তবতাতেও" তাই বাস্তবেও অর্থ হলো: বাস্তব জগতেও, কল্পনা জগতে নয়; "also" in reality.
উদাহরণ :
আমি দু দিন ধরে কল্পনায় গেম খেলেছি, এবার বাস্তবেও খলবো।
( = আমি দু দিন ধরে কল্পনায় গেম খেলেছি, এবার বাস্তবতাতেও খেলবো বা বাস্তব জগতেও খেলবো।)
ইরফান: আমি বগুড়ায় ঘুরতে যাচ্ছি।
রফিক: বাস্তবেই? ( = সত্যিই?)
আসলে "বাস্তবেই" বলতে বোঝানো হয় "সত্যিই, মিথ্যা নয়"।
বাস্তবই ❌
বাস্তবিই ❌
বাস্তবেই ✔️
সত্যই ❌
সত্যিই ✔️
ধরো, ৬ টি কার্ড আছে। সবগুলো কার্ডেই "বাস্তব" লেখা কিন্ত তা ইরফান ও শফিক জানে না। ইরফান ৪ টি কার্ড তুলে দেখলো সেই ৪ টি কার্ডেই বাস্তব লেখা। ইরফান ৫ম কার্ডটি তুলে দেখলো ওটাতেও বাস্তব লেখা তখন শফিক ইরফানকে জিজ্ঞেস করলো "এটাও কি বাস্তব?" ইরফান জবাব দিলো "হ্যাঁ, এটাও বাস্তব", শফিক আবার জিজ্ঞেস করলো "বস্তবই তো", ইরফান আবার জবাব দিলো "বাস্তবই" ← এমন ক্ষেত্রে "বাস্তবই" ব্যবহার করা যাবে। কিন্তু "বাস্তবই" দ্বারা "বাস্তবেই" কখনো বোঝানো হয় না।
Comments
Post a Comment