তাকেও তোমাকে ≠ তারও তোমাকে :
তাকেও তোমাকে ≠ তারও তোমাকে : পোস্ট নম্বর: ২২ ⚫ লেখক: আহসানুল ইরফান "তাকেও তোমাকে" কথাটির ভুল প্রয়োগ আছে যা "তারও তোমাকে"-এর পরিবর্তে ব্যবহৃত হয়। "তুমি তাকে আপেল দিয়েছো বলে তাকেও যে তোমাকে আপেলই দিতে হবে এমন নয়" বাক্যে "তাকেও যে তোমাকে" এর পরিবর্তে "তারও যে তোমাকে" হবে। তাই সঠিক বাক্যটি হলো: "তুমি তাকে আপেল দিয়েছো বলে তারও যে তোমাকে আপেলই দিতে হবে এমন নয়" তাকেও যে তোমাকে=তার প্রতি তোমার। তারও যে তোমাকে=তোমার প্রতি তার। #তাকেও_যে_তোমাকে_এবং_তারও_যে_তোমাকে #ব্যাকরণ #বাংলা