পদাশ্রিত নির্দেশক "খান", "খানা", "খানি", "টু", "টুক", "টুকু", "টুকুন", "গাছ", "গাছা" এবং "গাছি" এর ব্যবহার :
পদাশ্রিত নির্দেশক "খান", "খানা", "খানি", "টু", "টুক", "টুকু", "টুকুন", "গাছ", "গাছা" এবং "গাছি" এর ব্যবহার :
পোস্ট নম্বর: ০৩
⚫ সংগ্রহ করে সাজিয়েছি: আহসানুল ইরফান
(১) "খান", "খানা" এবং "খানি" ব্যবহারের কিছু সাধারণ নিয়ম আছে:
ক. শরীরের অঙ্গপ্রত্যঙ্গের ক্ষেত্রে। যেমন: দেহখানা, হাতখানি, পা খানা ইত্যাদি।
কিন্তু 'জীব' এর ক্ষেত্রে এগুলো ব্যবহৃত হয় না। যেমন: বালকখানা, ছাগলখানা, গরুখানি- এগুলো বলা যাবে না।
খ. যে সকল পদার্থ দেখা যায় না, ধরা যায় না সেগুলোর সাথে "খানা" এবং "খানি" ব্যবহৃত হয়না। যেমন: আলােখানা, আলোখানি, বাতাসখানা, বাতাসখানি ইত্যাদি।
কিন্তু ব্যতিক্রম আছে। যেমন: মাঝে মধ্যে আমরা বলি "ভাবখানা যেন প্রধানমন্ত্রী।" কিংবা "লােকটির কথা বলার ধরনখানা ভাল নয়।" কিংবা "মেয়েটার হাসিখানি কিন্তু চমক্কার।" ইত্যাদি।
গ. যে সকল বস্তু তরল বা বিচ্ছিন্নভাবে থাকে সেগুলোর ক্ষেত্রে এগুলোর ব্যবহার নেই। যেমন: তেলখানা, ধূলাখানি, জলখানা- এগুলো বলা যাবে না।
কিন্তু, দৈর্ঘ্য প্রস্তু সম্বলিত বড় আয়তনবােধক শব্দকে চিহ্নিত করতে এগুলোর ব্যবহার রয়েছে। যেমন: শাড়িখানা, গামছাখানি ইত্যাদি।
(২) "টু", "টুক", "টুকু" এবং "টুকুন" সাধারণত স্বল্পতাবাচক প্রত্যয়রূপে ব্যবহৃত হয় এবং এগুলো ব্যবহারের কিছু নিয়ম রয়েছে :
ক. যে সমস্ত জিনিস টুকরাে বা বিচ্ছিন্ন করলেও তাদের বিশেষত্ব নষ্ট হয় না সে সমস্ত পদার্থের ক্ষেত্রে "টুকুু" এবং "টুকুন" ব্যবহৃত হয়। যেমন: কাপড়টুকু, দুধটুকুন, জলটুকু, কাগজটুকু ইত্যাদি। কিন্তু "চেয়ারটুকু", "সােফাটুকু" বলা যাবে না।
খ. সজীব(জীবিত) পদার্থে "টু", "টুক", "টুকু" এবং "টুকুন" ব্যবহৃত হয় না। যেমন: গরুটুকু, কুকুরটুকুন, বিড়ালটুক।
(কিন্তু আদর করে কিংবা আশ্চর্য হয়ে 'মানুষের' ক্ষেত্রে "টু", "টুক", "টুকু" এবং "টুকুন" ব্যবহার করা যায়)
গ. ক্ষুদ্র হলেও যে পদার্থের গঠন আছে সেগুলোর জন্য "টু", "টুক", "টুকু" এবং "টুকুন" ব্যবহৃত হয় না। যেমন: "দুলটুকু", "কাটাটুকু" বলা হয় না, কিন্তু "সােনাটুকু" বলা যায়।
("টু" এর উদাহরণ: একটুখানি দাও)
(৩) "গাছ", "গাছা" এবং "গাছি" এর ব্যবহার :
ক. গাছ, গাছা, গাছি সাধারণত চিকন এবং লম্বা জিনিসের ক্ষেত্রে ব্যবহৃর হয়। যেমন: মালাগাছি, চুড়িগাছ, লাঠিগাছা, সুতােগাছি- ইত্যাদি।
খ. জীববাচক পদার্থের ক্ষেত্রে এগুলোর ব্যবহার নেই। যেমন: সাপ, কেঁচো- লম্বা এবং সরু হলেও কেউ সাপগাছি , কেঁচোগাছা বলবে না।
(৪) "গোটা" এর ব্যবহার :
ক. "গােটা" এক বচনবাচক শব্দের আগে বসিয়ে খানা, খানি যােগ করে কোন জিনিসকে নির্দিষ্ট করা যায়। যেমন: "গোটা আমখানা খেতে হবে কিন্তু।"
খ. "গোটা" বচনবাচক/সংখ্যাত্মক শব্দের আগে বসানো যায়। যেমন: "করোনা ভাইরাসে গোটা দেশটাই ছারখার হয়ে গেছে।", "গোটা তিনেক আম দাও।"
Comments
Post a Comment